Trending Now

খিলক্ষেতে ওকালতির নামে শফিউলের প্রতারণা: থানায় মামলা, সাংবাদিককে হুমকি

Date:

সংলাপ রিপোর্ট:

রাজধানীর খিলক্ষেত বাজারের টাঙ্গাইল প্লাজায় ওকালতি পেশার নাম ভাঙিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং দীর্ঘদিন ধরে প্রতারণা করার অভিযোগ উঠেছে অ্যাডভোকেট শফিউল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, শফিউল আয়কর রিটার্ন ফাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের জিম্মায় নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকেন।

এ বিষয়ে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোবারক হোসেন এক লোমহর্ষক বর্ণনা দিয়ে জানান, এর আগে রিটার্ন ফাইল জমা দেওয়া নিয়ে আমার সাথে শফিউলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সে তার চেম্বারে বহু মানুষের সামনে আমার গায়ে হাত তোলে। মার্কেটের অনেকেই সে সময় ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলেন।”স্থানীয় সূত্রে জানা গেছে, এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণের কারণে এলাকায় অনেকেই তাকে ‘উন্মাদ’ হিসেবে চিনে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক টাঙ্গাইল প্লাজার এক ব্যবসায়ী জানান, শফিউলের কারণে মার্কেটের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। ফাইল নিয়ে গ্রাহকদের সাথে তার ঝগড়া-বিবাদ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে গতকাল ৩১মে রাত ৮টার দিকে রাজধানীর একটি জাতীয় দৈনিকের সম্পাদকের সাথে ফাইল সংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই সম্পাদককে  হত্যার হুমকি দেয় কথিত এ্যাডভোকেট শফিউল এবং ৬০হাজার টাকা চাদা দাবি করে ।এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সরকারি কর্মকতা  সোহান আহমেদ বলেন ,সে যে ধরনের আচরন করছে তা নিসন্দেহে শাস্তি যোগ্য অপরাধ। সে আমাকেও ফোনে হুমকি দেয় যার রেকর্ড জমা দেওয়া হয়েছে। 

খিলক্ষেত থানার সূযোগ্য  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান,আমরা অভিযোগটি আমলে নিয়েছি পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ ব্যাপারে ভুক্তভোগী সম্পাদক ডিএমপির মিডিয়া সেলে যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং নজরদারিতে রেখেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাব্বি বলেন, ওসি স্যারের নির্দেশনায় আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামি শফিউল ইসলামকে তার চেম্বারে গিয়ে খুঁজে পাওয়া যায়নি।”তার এ ধরনের বিকৃত ও অপেশাদার আচরণের কারণে শফিউলের এলএলবি ডিগ্রি ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাসমূহের সুদৃষ্টি কামনা করেছেন খিলক্ষেতের সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...