Trending Now

কেন্দুয়ায় ৪ জন (নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগ নেতা গ্রেফতার

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৪জন (নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছেন থানা পুলিশ ।

(৩ জানুয়ারি) শুক্রবার বিকেলে ও রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও হাদিস মিয়ার ছেলে ১। মাসুদ রানা (২৪), মোজাফরপুর ইউনিয়নের আঃ মজিদের ছেলে ২। হোসনে মোবারক (৪০), রামনগরের মোঃ বিল্লাল মিয়ার ছেলে ৩। মোঃ উজ্জ্বল মিয়া (২৮) ও কেন্দুয়া পৌরসভাস্হ আরামবাগের আবুল হোসেন তালুকদারের ছেলে ৪। সাজন তালুকদার (২৩)কে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ । পরে তাদের সবাইকে একসাথে কোর্টে প্রেরন করেন বলে নিশ্চিত করেন এস আই কামাল হোসেন।

দেশের (নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগ নেতা সাজন তালুকদার (২৩) নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও মাসুদ রানা (২৪) আশুজিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেলেও বাকী দুজনের পদ-পদবি সম্পর্কে কিছুই জানা যায়নি।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন- তাদেরকে মামলা নং ২০ এ গ্রেফতার দেখিয়ে ৪ জানুয়ারি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...