কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
(২৭ ডিসেম্বর) শুক্রবার বিকেলে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা জাসাসের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা ভুইঁয়া হাবুল এর সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজুন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান।
সঞ্চালনায় ছিলেন- উপজেলা জাসাসের সদস্য সচিব তন্ময় আলম।
বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা বিএনপির নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুর রহমান,পৌর শ্রমিকদলের সভাপতি শহিদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মিয়া প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন – উপজেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মিয়া সহ উপজেলার বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি মজিবুর রহমান ভুইঁয়া মজুন বলেন- জিয়াউর রহমানের আদর্শের দল জাসাস, এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য বেগম খালেদা জিয়া নিজে লালন করে এম এ মালেককে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব দিয়ে দলকে প্রতিষ্ঠিত করেছেন। বিএনপির অন্য সংগঠনের মধ্যে জাসাস প্রতিষ্ঠিত দল।
পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকী ও দলের জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন উপজেলা জাসাসের নেতৃবৃন্দ।



