কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ যৌতুক আইনে মোঃ নজরুল ইসলাম (৩৩) নামে এক শিক্ষক হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করেন বলে নিশ্চিত হই আদালত সূত্রে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে ২০১৮ সালের যৌতুক আইনের ৩ ধারার মামলায় নেত্রকোণার বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
জানা গেছে, নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুছ খন্দকারের মেয়ে আইরিন খন্দকার বাদী হয়ে গত ১২ জুন ২০২৪ইং তারিখে বিজ্ঞ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলা মারফত জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২১ সালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আছারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আগাঁরগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলামের সাথে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইরিন খন্দকার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। ঘর করার আশায় ভবিষ্যৎ চিন্তা করে সকল অত্যাচার নির্যাতন সহ্য করে স্বামীকে যৌতুক বাবদ টাকা দিতে অপারগত প্রকাশ করলে নির্যাতন করে ১০ মাস পূর্বে তাকে এক কাপড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলে ভুক্তভোগী এই নারী নিজ পিত্রালয়ে আশ্রয় নেয়। আইরিনের বাবা তার স্বামীর সাথে যোগাযোগ করলে স্বামী ভুক্তভোগীর বাড়িতে আসে এবং মামলায় উল্লেখিত সাক্ষীদের উপস্থিতিতে যৌতুক বাবদ ৫ লাখ টাকা দাবি করেন। তখনও দাবি দিতে অপরাগতা করলে ও ঘর সংসার করার অনয় বিনয় করলেও তাকে নিয়ে সংসার করবে না ও তালাক দিয়ে অন্যত্র বিয়ে করবে বলে চলে যায় । বহু চেষ্টা করেও যোগাযোগ করতে ব্যর্থ হয়ে অবশেষে এ মামলা দায়ের করেন।
কান্না কন্ঠে আইরিন খন্দকার বিজ্ঞ আদালতে বলেন , আমি যেনো ন্যায় বিচার পাই, কোন নারীই যেনো আমার মতো এমন নির্যাতনের শিকার না হয় এর আগেও ৫, ৬ ধারায় একটি মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়ে যান বলে অভিযোগ করেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির মুঠোফোনে বলেন , বিজ্ঞ আদালত সব কিছু বিচার বিশ্লেষণ করে জামিন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।



