কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ কেন্দুয়া উপজেলা ও পৌর শহরে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদকের পথসভা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেছেন।
(৪ ডিসেম্বর) বুধবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও কেন্দুয়া পৌরসভা বাসস্ট্যান্ডে, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়া বাজার ও সান্দিকোণা ইউনিয়ন সাহিতপুর বাজার, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সাবেক যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাঃ সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি,সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রিপন, সাঃ যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম কমল,সাঃ সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত, নেত্রকোনা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীরুল ইসলাম রাজন,নেত্রকোনা পৌর যুবদলের আহবায়ক মোজাম্মেল হক রানা,কেন্দুয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রুমান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান খোকা,সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল হক শিবলী, ধানের শীষের লিফলেট বিতরণ করেছেন এবং কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদেরকে নিয়ে মত বিনিময় করেছেন।
এসময় কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান বিএনপির ৩১দফা ঘোষণা করেছেন সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে এসেছি, আগামী নির্বাচনে সকলকে নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানাই। কোন ব্যাক্তি জন্য দলের প্রতীক নিয়ে টানাটানি করে দলকে বিভক্ত করবেন না।
পরে পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শান্তির বাসায় ভোজ আড্ডায় যোগ দেন এবং পরিবারের খুঁজখবর নেন।



