Trending Now

কেন্দুয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Date:

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ৯নং নওপাড়া ইউনিয়নে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২৭ ডিসেম্বর) শুক্রবার বিকেলে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশের কার্যক্রম শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা জেলা কৃষক দলের  সভাপতি মোঃ সালাহ উদ্দিন খান মিল্কী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন সোহরাব, নেত্রকোনা জেলা কৃষক দলের যব বিষয়ক আলমগীর হোসেন আলম, কেন্দুয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির নেতা মোসলেম আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভুইঁয়া, পৌর কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দু, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন।
বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মেম্বার, সদস্য সচিব মোঃ হারিফ উদ্দিন হানিফ মেম্বার, ২নং ওয়ার্ড বিএনপির  সভাপতি আবুল কাসেম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌরসভার ৫নং বিএনপির সাধারণ সম্পাদক বকুল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ ইদ্রিস মিয়া, সদস্য হারেছ মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন মিয়া, সাধারণ সম্পাদক সন্তোষ মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সংবাদ কর্মীবৃন্দ।

প্রধান অতিথি বলেন – কৃষক আমার ভাই, আমি কৃষকের সন্তান।  কৃষকের জন্য আমার দলের প্রতিষ্টাতা মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এই কৃষকের জন্য নিজের হাতে কোদাল নিয়ে  খালখনন করে গেছেন। আওয়ামী দুঃশাসন আমলে কৃষকদের ধ্বংস করে গেছেন। আমরা চাই বিএনপি ক্ষমতায় গিয়ে আপনাদের পাশে থেকে সকল বিষয় আপনাদের সহযোগিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...