Trending Now

কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

Date:

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস এবং র্যালী উদযাপিত হয়েছে। ০৯ ডিসেম্বর সোমবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত এবং জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম ২০২৪  নির্বাচিত জয়িতাদের সন্মাননা প্রদক, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি জনাব মাহমুদুল হাসান এর সভাপতিত্বে – উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান,উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন, সদস্য ও  প্রভাষক লুৎফুর রহমান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, সদস্য সচিব আতাউল হক মিন্টু,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশীদ ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান সাগর, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছাঃ মরিয়ম আক্তার, সাংবাদিক কোহিনূর আলম, জিয়াউর রহমান জীবন প্রমুখ।

বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উমর কাইয়ুম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশীদ ফারুকী, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য হাসনাত আক্তার প্রমূখ।

সভাপতি বলেন নারীকে সন্মান করুন, এই সমাজ ও দেশ থেকে নারী নির্যাতন বন্ধ করুন, নারীর যথাযথ অধিকার ফিরিয়ে আনতে সবাই এক সঙ্গে কাজ করুন। পরিশেষে রোকিয়া পদক তুলে দেন প্রধান অতিথি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...