কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানে- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে হল রুমে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
(৭ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা চালু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার এর উপস্থাপনায় কর্মশালা শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আজিজুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, কেন্দুয়া উপজেলা বিএনপির নেতা কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলবাহার খান, সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন, কোহিনূর আলম, রুকন উদ্দিন সহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিভিন্ন স্বাস্থ্য সহকারীবৃন্দ, উপজেলা ছাত্র সমাজের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন আত্মহত্যাকারী পরিবারের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রফেসার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম বলেন- আমি কেন্দুয়ার সন্তান, কেন্দুয়ার সন্তান হিসেবে দায়িত্ব আমার আত্মহত্যা কারীদের ভালবাসা দিয়ে আদর দিয়ে শাসন দিয়ে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন শুধু বই পড়লেই গ্যান অর্জন হয় নাই অর্জন হয় বিভিন্ন স্কুল বা প্রতিষ্ঠান থেকে খেলাধুলা করে গ্যান অর্জন সম্ভব। তাদেরকে সমাজের সাথে মিশতে দিতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন – আমাদের মাঝে এত সুন্দর ও ভাল মনের মানুষ কেন্দুয়ায় যে আছেন আমার জানা ছিল না আমি প্রধান অতিথিকে আন্তরিক অভিনন্দন জানাই। পরে কর্মশালায় ভার্চুয়ালে অংশ গ্রহন করেন ইউ এস এর মেডিকেল রিসার্চ ফেলো ও রাইটার এবং আর্টিস্ট দানা মাসুয়ান ওয়ালরেট।



