পূর্বধলা প্রতিনিধি
পূর্বধলা উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাপাশিয়া প্রিমিয়ার লীগ (কেপিএল) সিজন-৫,২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২.০০ ঘটিকায় কাপাশিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা উদ্বোধন করেন কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব প্রদীপ কুমার রতন। খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করে লিড সোলজার্স ১৪.২ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১৩৩ রান টার্গেট দিলে বিজয় একাত্তর ১৪ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। ৪ উইকেটে জয় নিশ্চিত করে কাপাশিয়া প্রিমিয়ার লীগ সিজন-৫ এর চ্যাম্পিয়ন হয়েছেন বিজয় একাত্তর।
খেলায় ব্যক্তিগত ৩০ রান এবং ১ উইকেট পেয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন বিজয় একাত্তর দলের অধিনায়ক নাজমুল হাসান নাহিদ।
টুর্ণামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নির্বাচিত হয়েছেন বিজয় একাত্তর দলের আইকন খেলোয়াড় আল আমিন এবং টুর্ণামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন লিড সোলজার্স দলের আব্দুল্লাহ আল ইমরান ইমু।
এসময় নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন কাপাশিয়া প্রিমিয়ার লীগ সিজন-৫ এর পরিচালনা কমিটির সদস্য জনাব শহীদুল হক, প্রভাষক, রাবেয়া আলী মহিলা কলেজ,
মাহফুজুর রহমান,সহকারী শিক্ষক কাপাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাহবুবুর রহমান সহকারী শিক্ষক হবিগঞ্জ দাখিল মাদরাসা , আজিম উদ্দিন সহকারী শিক্ষক বাঘাদারিয়া দাখিল মাদরাসা, সাব্বির হুসেন টিটু, তরুন সংগঠক মেহেদী হাসান নাঈম,মেহেদী হাসান সোহাগ,ইলিয়াস মিয়া।
কাপাশিয়া প্রিমিয়ার লীগ এর প্রতিষ্ঠাতা সদস্য ও কাপাশিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক বলেন, ঘাগড়া ইউনিয়ন কেন্দ্রীক আঞ্চলিক ক্রিকেটের মানোন্নয়ন,মাদকের আসক্তি থেকে তরুণদের বিমুখ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্হাপনের লক্ষ্যে গত ৪ বছর যাবত ধারাবাহিকভাবে ক্রিকেটের এই উৎসবমূখর আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। সিজন-৫ এ মোট ৮টি দলে ১২০ জন খেলোয়াড় রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেছে।অংশগ্রহণকৃত দলের মালিক, খেলোয়াড়দের প্রতি ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতায় ক্রিকেটের এই উৎসবমুখর আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।



