Trending Now

কানাডায় শ্রমিক বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৬

Date:

সংলাপ ডেস্ক : কানাডায় উত্তরাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিমানটিতে ব্রিটিশ-অস্ট্রেলিয়ান বহুজাতিক কোম্পানি রিও টিন্টোর শ্রমিকদের বহন করা হচ্ছিল। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে বুধবার (২৪ জানুয়ারি) এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি শ্রমিকদের নিয়ে একট খনির দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হল ছয়জন মারা যান। বিমানটিতে থাকা এক ব্যক্তি জীবিত আছেন। তবে তার অবস্থা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। দেশটির সেনাবাহিনী ও ফেডারেল পুলিশ দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করে।  

রিও টিন্টোর চিফ এক্সিকিউটিভ জ্যাকব স্টসহোলম এক বিবৃতিতে বলেছে, ‘ঠিক কী ঘটেছে তা জানার জন্য আমরা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

দুর্ঘটনার পর ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত গ্রাউন্ডেড করা হয়েছে। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করার জন্য একটি দলকে দায়িত্ব দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...