Trending Now

কলমাকান্দায় লরি চালকের মরদেহ উদ্ধার

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দায় এক লরি চালকের মরদেহ উদ্ধার করেছে – দমকল বাহিনী। 

নিহত লরি চালকের নাম নিলয় দাস (২১)। তার বাড়ী কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়ায়। ওই গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। সে পেশায় একজন লরি চালক।

২০ ডিসেম্বর শুক্রবার ভোরের  সময় কলমাকান্দা-ঠাকুরাকোনা সওজ সড়কের আশারানী নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।  

স্থানীয় ও দমকল বাহিনীর সুত্রে জানা গেছে,  গেছে,কলমাকান্দার কোন জায়গায় থেকে বালু বোঝাই করে আশারানী নামক এলাকায় দিয়ে যাওয়ার সময় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নীচে চাপা পড়েন। এতে করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আজ সকালে এ ধরনের সংবাদ পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। পরে লরির চালক নিলয় দাসের মরদেহ উদ্ধার করেন।

এবিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত নিলয় দাসের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...