Trending Now

কলমাকান্দায় তিন সন্তানের পিতার ঝুলন্ত লাশ উদ্ধার!

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল : নেত্রকোনার কলমাকান্দায় নুরুজ্জামান নামে তিন সন্তানের পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার সকালে কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা (গাং পাড়া) গ্রামের বারেক মেস্তুরীর ছেলে তিন সন্তানের পিতা নুরুজ্জামান (৪৫) বাড়ির পেছনে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুজ্জামান এলাকায় ঋনগ্রস্ত হয়ে পড়ে। ঋণের চাপে সুদের টাকা না দিতে পারায় হয়তো আত্মহত্যা করেছে বলে লোকমুখের ভাষ্য।

এ বিষয়ে মৃত নুরুজ্জামানের পিতা বারেক মেস্তরী জানান, আমার ছেলে ঋণের দায় আত্মহত্যা করেছে। গতকাল রাতে কারা যেনো আমার ছেলেকে পথে আটকিয়ে ঋণের চাপ দিয়েছে টাকা দিতে না পারায় এমন মৃত্যুর পথ বেঁচে নিয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন প্রক্রিয়া শেষে মৃতের ঝুলন্ত লাশ থানায় নিয়ে আসা হয়, পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...