Trending Now

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

Date:

সংলাপ ডেস্ক : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি ১ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার (৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল তার হতে থাকা ১ লাখ শেয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্রি করেছেন। তিনি যে সময় শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন, সে সময় তার হাতে ৬ কোটি ৫৯ লাখ ১০ হাজার ১০৮টি শেয়ার ছিল। তিনি ২০২৩ সালের ১ এপ্রিল উল্লিখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিক্রি করার ঘোষণা দিয়েছিলেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য অনুযায়ী, সর্বশেষ চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯৮.৮৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০.৪৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ০.৫৭ শতাংশ শেয়ার রয়েছে। সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...