Trending Now

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

Date:

সংলাপ ডেস্ক : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলম শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা পরিচালক কোম্পানির ১ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন।

রোববার (১৪ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলমের কাছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৫৮ লাখ ৫৫ হাজারর ১১১টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি কোম্পানির ১ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছেন।

এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৯৮.৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৩৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০.৫৩ শতাংশ শেয়ার আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...