Trending Now

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস

Date:

সংলাপ প্রতিবেদক

সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’। আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সফল বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে আজ বিকেল থেকেই সারা দেশে রান্নার গ্যাসের সরবরাহ ও বিক্রি পুনরায় শুরু হয়েছে।

বিইআরসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের জানান, কমিশনের আশ্বাসের প্রেক্ষিতে তারা জনদুর্ভোগের কথা চিন্তা করে ধর্মঘট তুলে নিয়েছেন।

বৈঠকে ব্যবসায়ী নেতারা মূলত তিনটি দাবি উত্থাপন করেন। সেগুলো হলো— ১. সারা দেশে খুচরা বিক্রেতা ও পরিবেশকদের ওপর চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা। ২. সরবরাহকারী ও খুচরা বিক্রেতাদের লভ্যাংশ বা চার্জ বৃদ্ধি করা। ৩. অপারেটরদের কাছ থেকে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

বৈঠক শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ব্যবসায়ীদের চার্জ বাড়ানোর বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেখা হবে। এছাড়া অভিযানের বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। সরবরাহ সংকট প্রসঙ্গে তিনি বলেন, “এলপিজি অপারেটররা জানিয়েছেন যে জাহাজ সংকট থাকলেও বিকল্প উপায়ে আমদানির ব্যবস্থা করা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।”

ধর্মঘট প্রত্যাহার হলেও খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নিয়ে ভোক্তা পর্যায়ে অস্বস্তি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিইআরসি চেয়ারম্যান সাফ জানিয়েছেন, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে পণ্য বিক্রির কোনো যৌক্তিকতা নেই।

অন্যদিকে, ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান দাবি করেন, অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতেই তাদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

গত বুধবার এই ধর্মঘটের ডাক দেয় সমিতি। ফলে আজ সকাল থেকে ঢাকা, গাজীপুর, সিলেটসহ দেশের বেশ কিছু অঞ্চলে সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। তবে ধর্মঘট প্রত্যাহারের ফলে আজ সন্ধ্যা নাগাদ সব এলাকায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...