Trending Now

এক রাতে ইউক্রেনের ২৮ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

Date:

ডেস্ক রিপোর্ট : রাশিয়া ইউক্রেনে এক রাতে ৩১টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছে, ‘বিমান যুদ্ধের ফলস্বরূপ ইউক্রেনের বিমান বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী ওডেসা, খেরসন, মাইকোলাইভ, দোনেতস্ক, কিরোভোহরাদ ও খমেলনিটস্কি অঞ্চলে ২৮টি শহীদ ড্রোন ধ্বংস করেছে।’

ড্রোনগুলো রাশিয়া অধিকৃত ক্রিমিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সামরিক বাহিনী জানিয়েছে, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ ওডেসা বন্দরের প্রযুক্তিগত এলাকার পাশাপাশি ‘একটি প্রশাসনিক ভবন এবং একটি গুদাম’ ক্ষতিগ্রস্ত করেছে। খেরসন অঞ্চলে একটি গুদামে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সংলাপ তিনটি মন্ত্রণালয় এবং দুটি দপ্তরে নতুন...

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে রুবেল নামে একজন গুলিবিদ্ধ

সংলাপ রিপোর্ট বিভিন্ন সোর্স মারফত জানা যায় যে, অদ্য...

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

সংলা রিপোর্ট চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে সফল...