Trending Now

ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের চিঠি

Date:

বিশেষ প্রতিবেদন : ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তিনদিনের প্যাকেজ তুলে দেওয়ার পর প্যাকেজ পুনর্গঠন করতে গিয়ে ইন্টারনেটের দাম বেড়ে যাওয়ায় অপারেটরদের এ চিঠি দেওয়া হয়েছে।

বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, তিনদিনের প্যাকেজের যে দাম ছিল, সেই দামেই সাতদিনের মেয়াদ দিতে হবে। নতুন করে দাম বাড়ানো যাবে না। আগামী ১০ নভেম্বর রাত ১২টার মধ্যে সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে। গত মঙ্গলবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে অপারেটরদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, নতুনভাবে প্রচলন করা বিভিন্ন মেয়াদের ইন্টারনেট প্যাকেজের দাম গ্রাহকদের মধ্যে অসন্তোষ, হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। গত ১৫ অক্টোবর থেকে মোবাইল ইন্টারনেটের তিন ধরনের প্যাকেজ কার্যকর হয়। তিনদিন, সাতদিন, ১৫ দিন ও ৩০ দিনের প্যাকের স্থলে সাতদিন, ৩০ দিন এবং আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করতে পারছেন গ্রাহকেরা। অপারেটরদের প্রবল আপত্তির মুখেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...