Trending Now

ইজতেমা ময়দান ঘিরে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

Date:

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জেরে এই ময়দান ঘিরে সভা-সমাবেশে নিষিধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

আজ ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ, পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ভোরে গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোবায়েরপন্থীরা দাবি করেছেন, সংঘর্ষে তাদের তিন সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া, ঢাকার কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র‍্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...