Trending Now

ইজতেমায় ৫ জনের মৃত্যু

Date:

সংলাপ প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে ইজতেমায় যোগ দিতে আসা আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট পাঁচজন মারা গেলেন।

মৃত ব্যক্তির নাম হাজী আব্দুল গফুর। তার বয়স ৭৫। তিনি ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।

বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, “শনিবার মাগরিবের নামাজের আগে গফুর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।”

https://2e875c1af3ff7862d2ddc55b479f43c6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

একই দিন বেলা পৌনে ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার দোস্ত মোহাম্মদেরও ছেলে মিজ আলী (৬০) হঠাৎ অসুস্থ্ হয়ে পড়েন। তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার রাতে হবিগঞ্জের বাহুবল থানার রাগবপুর এলাকার নওয়াব উল্লার ছেলে মো. ইয়াকুব আলী (৬০), সকালে খুলনার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং দুপুরে শেরপুরের শ্রীবর্দী থানার রাণী শিমুল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে ছাবেদ আলী (৭০) মারা গেছেন ।

ইজতেমা ময়দানেই তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ যার যার গ্রামের বাড়িতে পাঠানো হয় বলে জানান হাবিবুল্লাহ।

শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা; যাতে অংশ নেন ঢাকার একাংশ ও ৪১ জেলার শুরায়ে নেজাম (জুবায়ের) অনুসারী। এবার এই পন্থিদের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ধাপে।

দ্বিতীয় দফার ইজতেমা শুরু হবে সোমবার, যা বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তাতে অংশ নেবেন ঢাকার বাকি অংশ ও ২২ জেলার অনুসারীরা। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রয়ারি অনুষ্ঠিত হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...