Trending Now

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু

Date:

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা শুরু হয়।

এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করছেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের সভায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। এরপর ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করবে। এই বৈঠক চলবে শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও শিল্পাঞ্চলের সার্বিক...

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​বিশেষ প্রতিনিধি চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায়...

সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে...