মো. কামরুল হাসান : জনপ্রতিনিধিদের নিয়ে জনমনে ইতিবাচক ও নেতিবাচক কথা প্রায়ই শোনা যায়। একজন জনপ্রতিনিধি জনতার সেবক হয়ে তার এলাকার বা তার ওয়ার্ডের জনগণের সেবা করবে এটাই স্বাভাবিক। এটাই একজন আদর্শ জনপ্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য। একজন জনপ্রতিনিধির মাঝে নিদেনপক্ষে ৩টি গুণাবলি বিদ্যমান থাকতে হয়। যার একটি হলো জনগণের আস্থা। ভালোবাসা ও সমর্থন আস্থারই সমর্থক। জনগনের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারলেই আপনি একজন সফল জনপ্রতিনিধি হতে পারবেন।
আমার দেখা ঠিক তেমনই একজন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৯নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ আমির হামজা। তাকে কাছ থেকে জানার জন্য তার একাধিক প্রোগ্রামে নিজে উপস্থিত হয়ে তার কার্যক্রমগুলো দেখেছি। তার তীক্ষ্ণ বুদ্ধি ক্ষমতা, বিচক্ষণতা দিয়ে তিনি তার যোগ্যতার প্রমান সবখানেই দিয়ে গেছেন। এর মধ্যে তার অন্যতম একটি গুন হলো তিনি যেকোনো বিষয় নিয়ে কথা বলার আগে তা সেবাগ্রহীতার কাছ থেকে খুব মনোযোগ দিয়ে শুনেন এবং তার সমাধান নিখুঁতভাবে দিয়ে সকলের মন জয় করে নেন।

তেমনই একটি ঘটনার কথা তুলে ধরি, কিছুদিন আগে এরশাদ নগর অর্থাৎ ৪৯নং ওয়ার্ড এর ১নং ব্লকের শতাধিক পরিবার পানি সংকটে ভুগছিল। এ খবর কাউন্সিলর মোঃ আমির হামজার কাছে পৌঁছাতেই তিনি ঘটনাস্থলে আসেন, তার আগমনের কথা জানতে পেরে এলাকার লোকজন তারকাছে ছুটে এসে পানি নিয়ে সমস্যার কথা তাকে জানান। সেদিন ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। লক্ষ্য করে দেখলাম তিনি বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং এলাকাবাসী এর কি সমাধান চায় সেটা বোঝার চেষ্টা করলেন। দীর্ঘসময় আলোচনা করার পর তিনি নিখুঁতভাবে সকলের কাছে তার মত প্রকাশ করলেন। তার মতে স্থানীয়রা এতটাই খুশি হয়েছিল যে তারা করতালির মাধ্যমে তাকে সাধুবাদ জানান। সেদিন এলাকার সকলেই তার কথায় এবং তার বিচক্ষণতায় মুগ্ধ হয়েছিল।

আমির হামজা বলেছিলেন, আমি সবসময়ই মনে করি আপনারা সবাই আমার পরিবারেরই একটি অংশ, আপনাদের ছাড়া আমি অপরিপূর্ণ, আপনাদের যখন যা প্রয়োজন হবে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি আপনাদেরই ছেলে, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের সেবা করে যাবো ইন-শা-আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।
সাধারন এলাকাবাসীর সাথে দাঁড়িয়ে তার এমন কথা শুনে সেদিন আমি সত্যিই অবাক হয়েছিলাম, এমন একজন মানুষকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে নিজেকে সত্যিই গর্বিত মনে হয়েছিল। তখন গর্ব করেই বলেছিলাম, একজন জনপ্রতিনিধি এমনই হওয়া উচিৎ। লেখক- সাংবাদিক, কলামিস্ট কামরুল হাসান।



