Trending Now

আজ বিএনপির সংবাদ সম্মেলন

Date:

সংলাপ প্রতিবেদক : নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিশেষ এ সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পরে এটাই বিএনপির বড় সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলন থেকে কারাগারে থাকা দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতাদের জামিন না পাওয়াসহ সার্বিক বিষয় তুলে ধরা হবে। এছাড়া, সংবাদ সম্মেলনে মিয়ানমার ও ভারতের সীমান্তে হত্যা, দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়গুলোও তুলে ধরা হবে। 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...