Trending Now

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Date:

নিজস্ব প্রতিবেদক : দুই দিনের সরকারি সফরে আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (পশ্চিম ও পূর্ব) সচিব ড. মো. নজরুল ইসলাম। মন্ত্রণালয় সূত্র জানায়, ইসহাক দারের এই সফরের মূল লক্ষ্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।

জানা গেছে, উভয় দেশের মধ্যে ৬ থেকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার প্রস্তুতি চলছে। শনিবার সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে ইসহাক দার আলাদাভাবে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ সফর হতে যাচ্ছে। ওই বৈঠকের পর জানা যায়, বাংলাদেশ একটি নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন করবে এবং দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন পুনরায় চালু করবে।

চূড়ান্ত হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে- কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়, সাংস্কৃতিক বিনিময়, পররাষ্ট্র সেবা একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, যৌথ বাণিজ্য ও বিনিয়োগ গোষ্ঠী গঠন এবং কৌশলগত গবেষণা ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা স্মারক।

এ ছাড়া, বিএসটিআই ও পাকিস্তানের হালাল অথরিটি এবং উভয় দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা চলছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‍“পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকে হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং বাংলাদেশ-পাকিস্তান যৌথ বাণিজ্য রোডম্যাপ প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...