Trending Now

আজ জাতীয় ভ্যাট দিবস

Date:

সংলাপ প্রতিবেদক : আজ জাতীয় ভ্যাট দিবস (১০ ডিসেম্বর)। একই সঙ্গে শুরু হচ্ছে ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব’। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আজ এক সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে রাজস্ব প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, রাষ্ট্র পরিচালনাসহ উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে এবং সব ব্যয় নির্বাহ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের অন্যতম উৎস রাজস্ব খাত।

প্রধানমন্ত্রী বলেন, ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণের অন্যতম প্রধান উৎস। রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সেবা ব্যয় নির্বাহ করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...