Trending Now

আজ অনুষ্ঠিত হবে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান

Date:

মতিন তালুকদার: দেশের একটি সুনামধন্য জাতীয় “দৈনিক আজকের আলোকিত সকাল” পত্রিকা সফলতার সাথে ৮ম বছর অতিক্রম করে ৯ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে একটি সম্মাননা প্রদান ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

আজ বিকাল ৩টায় পত্রিকাটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সম্পাদক মোখলেছুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৮ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আদীপ গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা-১৮ আসনের এমপি প্রার্থী দয়াল কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মা-মমতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. সাজিদ হাসান রানা, ক্রাইম পেট্রোলের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী, উত্তরা সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি জুয়েল আনান, দৈনিক প্রথম বেলা’র সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শাহ্ আলম, দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান সিদ্দিকী রুবেল, মাসিক ভিন্ন মাত্রা’র সম্পাদক ও কবি মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

নির্বাহী সম্পাদক এম কাজল খানের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অদ্রি আলাউদ্দিন ও রাজু আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...