Trending Now

আজিজুল হক সোহেলের অসুস্থতায় মাননীয় প্রধানমন্ত্রীর সমবেদনা: পূর্বধলাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ

Date:

সংলাপ রিপোর্ট ,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৃতি সন্তান জনাব আজিজুল হক সোহেলের গুরুতর অসুস্থতা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার খবর শুনে তাঁর স্থায়ী ঠিকানায় চিঠি মারফত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সাথে তিনি অসুস্থ সোহেলের আশু আরোগ্য কামনা করে দ্রুত সুস্থ হয়ে দেশে প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেছেন এবং চিকিৎসার সুবিধার্থে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেছেন।

বর্তমানে বিদেশে চিকিৎসাধীন থাকা জনাব আজিজুল হক সোহেল তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন। এক বার্তায় তিনি বলেন, “বর্তমানে চিকিৎসা চলছে। এখানে আবার এমআরআই (MRI) ও এক্স-রে (X-ray) করাতে হবে। চোখের খ্যাতনামা হাসপাতাল শংকর নেত্রালয়ে ডাক্তার দেখিয়ে চোখের অনেক ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়েছে। মূলত ডায়াবেটিস এবং পরবর্তীতে স্ট্রোকের কারণে চোখের রেটিনার পর্দা ছিদ্র হয়ে গেছে। অনেক টাকা খরচ করে তা লেজার করাতে হবে। এখন আবার সিএমসিতে (CMC) এসেছি এমআরআই ও এক্স-রে করাতে। এরপর আবার শংকর নেত্রালয়ে গিয়ে টানা চারদিন লেজার করাতে হবে। জানি না সুস্থ হতে ঠিক কতদিন লাগবে। আমি সবার কাছে দোয়া চাই।”

এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর এমন মহানুভবতা ও মানবিক পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনসাধারণ। এলাকাবাসী জানান, সংকটের এই মুহূর্তে একজন রাষ্ট্রনায়ক ও অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত খোঁজখবর ও সমবেদনা জ্ঞাপন তাঁদের পুরো উপজেলাবাসীকে গভীরভাবে আপ্লুত করেছে। বিপদের দিনে তাঁর এই পরম সহানুভূতি ও আশ্বাস অসুস্থ আজিজুল হক সোহেলের পরিবারসহ এলাকার সাধারণ মানুষের মনে এক বিশাল সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।

পূর্বধলা উপজেলার সর্বসাধারণের পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এক যৌথ বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সাথে তারা জনাব আজিজুল হক সোহেল যেন মহান আল্লাহর অশেষ রহমতে দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে দেশ ও দশের সেবায় আবার সবার মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য সকলের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...