ফরিদপুর প্রতিনিধিঃ অবশেষে ফরিদপুর বাস ষ্ট্যান্ড এলাকায় আওয়ামীলীগ আমলের দূর্শাসনের অবসান হতে যাচ্ছে দূশাসন। বানিজ্য মন্ত্রনালয়ের একটি আদেশে গতকাল ২৪শেফেব্রুয়ারি সকালে ফরিদপুরের নতুন ও পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকায় মন্ত্রনালয়ের অদেশে কপি ও মিষ্টি বিতরণ করেছে ফরিদপুর বাস মালিক গ্রুপের সদস্য ও কর্মচারীরা। বানিজ্য মন্ত্রনালয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মাদ নাভিল শফিউল্লাহ ২০২২ সালের ১৭ ধারা মোতাবেক ফরিদপুর বাস মালিক গ্রুপের প্রশাসক হিসাবে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে দিয়ে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার আদেশ দেন। এমন আদেশের ভাইরাল, খবরে বাস মালিক গ্রুপের সদস্যরা মিষ্টি বিতরণ করে। বাস মালিক গ্রুপের বিক্ষুদ্ধ সদস্য ও কর্মচারীরা জানায়, বাস ষ্ট্যান্ডের মালিক গ্রুপের সভাপতি দূর্ধর্ষ চিহ্নিত সন্ত্রাসী কামরুল ইসলাম সিদ্দিকী আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কাজি জাফরউল্লার ক্ষমতা খাটিয়ে ফরিদপুরে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছে। এর বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর নেমে আসে নানা ধরনের অত্যাচার অবিচার। সে মালিক গ্রুপের সদস্য ও কর্মচারীদের যাকে ইচ্ছা তাকে যখন তখন গ্রুপের সদস্য বাতিল কর্মচারিদের চাকুরীচ্যুত করছে। তারা এখন বানিজ্য মন্ত্রনালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবী করছে। সদস্যরা বলেন, কামরুল একজন দূর্ধর্ষ চিহ্নিত সন্ত্রাসী, সে জেলার সকল বাসস্ট্যান্ডে একক চাদাবাজি করে। তার কথামতো না চললেই যাকে ইচ্ছা তাকেই মারধর করে। রহিম নামের এক নিরহ ছেলেকে মামলা দিয়ে হয়রানি করে তার পুরাতন ষ্ট্যান্ডের হোটেল দখল করে নিয়েছে। কমলেস রামের জমি দখল করে সেখানে তাদের চেম্বার বানিয়েছে। পুরাতন বাস ষ্ট্যান্ডের সুজাত নামের এক হেমকো ব্যাটারীর এজেন্টে দোকান হুমকি দেয়ে চার মাস ধরে বন্ধ রেখেছে। এ ছাড়াও সে মানবজমিন ফরিদপুর প্রতিনিধির নামে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তার নামে সিরিজ হত্যার অভিযোগ রয়েছে ফরিদপুরের লোকমুখে। অভিযোগকারীরা তার দ্রুত বিচার দাবীও করে। এ দিকে ফরিদপুর বাস মালিক গ্রুপের কার্যালয়ে গিয়ে মালিক গ্রুপের কাউকেই পাওয়া যায় নাই। তখন সকল চেঁয়ার ফাঁকা পড়ে ছিল।এ ব্যাপরে ফরিদপুরের জেলা প্রশাসক মো, ইয়াসিন কবির এ বিষয়ে কোন মন্ত্রনালয়ের তিনি কোন আদেশ পান নাই বলে জানান তবে তিনি ক্যামেরায় কোন কথা বলতে রাজি হন নাই।



