Trending Now

অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু

Date:

বিনোদন ডেস্ক : মালায়ালাম টিভি অভিনেত্রী ডা. প্রিয়া মারা গেছেন। বুধবার (১ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ৩৫ বছর বয়সী প্রিয়া ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

এনডিটিভি জানিয়েছে, নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ডা. প্রিয়া। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে প্রিয়ার বাচ্চা এখনো বেঁচে আছে; তাকে আইসিইউতে রাখা হয়েছে।

মালায়ালাম সিনেমা-টিভির জনপ্রিয় অভিনেতা কিশোর সত্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা বলেন, ‘গতকাল হার্ট অ্যাটাকে মারা গেছেন অভিনেত্রী প্রিয়া। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাচ্চাটি আইসিইউতে রয়েছে। প্রিয়ার আর কোনো শারীরিক জটিলতা ছিল না।’

প্রিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না তার মা। তার স্বামী গত ৬টি মাস প্রিয়াকে ছেড়ে কোথাও যাননি। এসব তথ্য উল্লেখ করে কিশোর সত্য বলেন, ‘আপনি তাদের (মা-স্বামী) কী বলে সান্ত্বনা দেবেন? ঈশ্বর কেন এই নিষ্ঠুর আচরণ করলেন?’

মালায়ালাম টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ডা. প্রিয়া। মূলত, ‘কারুথামুথু’ সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও কাজ করতেন। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...