Trending Now

২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

Date:

সংলাপ প্রতিবেদক

২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তাদের ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ওই চিঠি পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, একুশে সংবাদ ডটকমের সম্পাদক জিয়াদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মো. রুহুল আমিন রাসেল, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ, এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির চিফ রিপোর্টার দীপক চৌধুরী, একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, এস এ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনের নামও আছে তলবের তালিকায়।

এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট অনিমেষ কর, বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকী, সমকালের সাংবাদিক রামা প্রসাদ, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ, একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বারী ও একুশে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরীর ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর আরো ১২ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল বিএফআইইউ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতা–কর্মীসহ অনেক পেশাজীবীর ব্যাংক হিসাব তলব ও অবরুদ্ধ করছে বিএফআইইউ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...