Trending Now

১৪ লাখ লিটার তেল নিয়ে ডুবে গেছে ট্যাঙ্কার

Date:

ডেস্ক রিপোর্ট : ১৪ লাখ লিটার জ্বালানি তেল বহনকারী ফিলিপাইনের পতাকাবাহী একটি ট্যাঙ্কার রাজধানী ম্যানিলার কাছে ডুবে গেছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এমটি টেরা নোভা নামের ট্যাঙ্কারটি কেন্দ্রীয় শহর ইলোইলোর দিকে যাচ্ছিল। স্থানীয় সময় ভোরে ঘূর্ণিঝড় গায়েমির প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সময় রাজধানীর কাছাকাছি বাটান প্রদেশের লিমা পৌরসভা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ম্যানিলা উপসাগরে এটি ডুবে গেছে। নৌপথটির কয়েক কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে।

ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরমান্দো বালিলো এক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছি এবং আমরা অবিলম্বে এটি নিয়ন্ত্রণে রাখতে এবং জ্বালানি তেল ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ট্যাঙ্কারের সমস্ত তেল যদি বের হয়ে যায় তবে এটি ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় তেল লিকেজের ঘটনা ঘটবে।

বালিলো বলেন, ‘একটি বড় বিপদ হচ্ছে, ম্যানিলা প্রভাবিত হবে, এমনকি ম্যানিলার উপকূলরেখাতেও জ্বালানি লিকেজ হলে। কারণ এটি ম্যানিলা উপসাগরের মধ্যে রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...