Trending Now

হাসপাতালে ভর্তি হয়েছেন জাহিদ হাসান

Date:

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তাকে চলতি সপ্তাহে ভর্তি করা হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, ঠাণ্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে এখন এই অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। 

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের তথ্যমতে, নেপালে শুটিংয়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। নেপাল থেকে ফিরেই ঠান্ডাজনিত সমস্যার কারণে তিনি সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...