Trending Now

হরতালের সমর্থনে শান্তিনগরে বিএনপির মিছিল

Date:

সংলাপ প্রতিবেদক : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে চলছে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। হরতালের সমর্থনে রাজধানীর শান্তিনগর এলাকায় মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শান্তিনগর মোড় থেকে কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে এ মিছিল শেষ হয়।

দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মিছিলের নেতৃত্ব দেন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।

এর আগে কয়েক দফায় টানা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল সোমবারই এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...