Trending Now

সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক এক

Date:

সিরাজগঞ্জ প্রতিনিধি : মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মিজানুর রহমান (২৭) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-১২) সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।’

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যব-১২ এর কোম্পানী কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। আটক মিজানুর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার একান্নপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায়

মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় অভিনব কায়দায় ফলের ক্যাটুনে মাদক পরিবহন কালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারীকে আটক করা হয়। তার সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়- বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়- বিক্রয় করে আসছিল। আটক মাদক কারবারীর বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা ও উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...