Trending Now

সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ইয়াদুল গ্রেফতার

Date:

নিজস্ব সংবাদদাতা : ঢাকার সাভারে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ইয়াদুল কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ  যুবলীগের এই সক্রিয় কর্মী ইয়াদুলকে গ্রেফতার করে। সে আমিনবাজার বড়দেশী গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

জানাগেছে, আমিনবাজার ইউনিয়ন যুবলীগ নেতা রাজু আহমেদ শ্যামলের অন্যতম সহযোগী এই ইয়াদুল। সে আমিনবাজার এলাকায় কাঁচাবাজার, ফুটপাত, ট্যাক্সী ষ্ট্যান্ড থেকে প্রতিদিন চাঁদাবাজি করতো। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ফয়সাল আলম জানায়, গ্রেফতারকৃত ইয়াদুল গত সেপ্টেম্বর মাসে সাভার মডেল থানায় বাদী বাচ্চু সরকারের দায়েরকৃত ২৭ নং হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...