Trending Now

সাভারে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে তরুণীকে হত্যা

Date:

সাভার সংবাদদাতা : ঢাকার সাভারে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বিয়ের জন্য চাপ প্রয়োগ করায় প্রেমিকের বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে গিয়ে জারা আক্তার সেতু নামে এক তরুণীকে হত্যা করা হয়েছে। নিহতের বড় বোন মিতু আক্তার বাদী হয়ে সাইফুল ইসলাম আকাশকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় একটি হত্যা দায়ের করেন।

রোববার রাত সাড়ে ১১ টায় সাভার পৌর ১নং ওয়ার্ড এলাকার একটি বাড়িতে প্রেমিকের হাতে হত্যাকাণ্ডের স্বীকার হন জারা আক্তার সেতু।

নিহত তরুণী জারা আক্তার সেতু (২০) পাবনা জেলার সাথিয়া থানার এরশাদ আলীর মেয়ে। তিনি সাভার পৌরসভার ছায়াবীথি অগ্রণী হাউজিং এলাকার বাচ্চু মিয়ার বাড়ির তৃতীয় তলায় ভাড়া থেকে পার্লারে কাজ করতেন। হত্যাকাণ্ডের দায় স্বীকার করা যুবক সাইফুল ইসলাম আকাশ (২০) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাগকাটারি গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার আইয়ুব আলীর বাড়িতে পরিবারের সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বুধবার (২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১০ টায় নিহত জারা আক্তার সেতু তার ভাড়া বাসা থেকে বের হয়ে আসামি সাইফুল ইসলাম আকাশের সঙ্গে আকাশের বন্ধু আবু সাঈদের বড় ভাইয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হন। জন্মদিনের অনুষ্ঠানে খাওয়া-দাওয়া শেষে রাত সাড়ে ১১ টায় সাইফুল ইসলাম আকাশ ও ভিকটিম যারা আক্তার সেতু আকাশের বন্ধু আবু সাঈদের ভাইয়ের বাড়ির ছাদে যায়। এ সময় জারা আক্তার সেতু আসামি সাইফুল ইসলাম আকাশকে বিয়ের জন্য চাপ দিলে সাইফুল ইসলাম আকাশের সঙ্গে জারা আক্তার সেতুর বাগবিতণ্ডা হয়। কেউ কোন কিছু বুঝে ওঠার পূর্বেই এক পর্যায়ে আকাশের কাছে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিমের বুকে এবং নাভির উপরে দুটি আঘাত করে। এতে সেতুর প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। সেতুর আত্মচিৎকারে জন্মদিনের পার্টিতে আসা আকাশের অন্যান্য বন্ধুরা ছাদে ছুটে যায়। পরে পার্টিতে আসা অন্যান্য লোকজন মিলে সেতুকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা সেতুকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয় নিহতের বোন মিতু আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে ১ অক্টোবর ভোররাতে ছায়াবীথি এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম আকাশকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। আকাশকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধারালো চাকু দ্বারা বুকের মাঝখানে, পেটের নাভির উপরে সেতুকে আঘাত করে সাইফুল ইসলাম আকাশ। পরে আদালতে সোপর্দ করা হলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম আকাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...