Trending Now

সাভারে ইয়ামিন চত্বরের উদ্বোধন

Date:

ধামরাই সংবাদদাতা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই সাভারে পুলিশের গুলিতে নিহত কলেজছাত্র সৈয়দ আসহাবুল ইয়ামিনের স্মরণে সাভারের পাকিজা মোড়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহীদ ইয়ামিনের বাবা মো. মহিউদ্দীনের উপস্থিতিতে স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনের ইউটার্নকে শহীদ ইয়ামিন চত্বর ঘোষণা করা হয়।

এ সময় সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও তার সহপাঠীসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই সাভারে মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র আসহাবুল ইয়ামিন প্রাণ হারান। গুলিবিদ্ধ হওয়ার পরও সাঁজোয়া গাড়ির ওপরে মুমূর্ষু ইয়ামিনকে ঘুরানো হয়, পরে জীবিত অবস্থাতেই সড়ক বিভাজকের উপর দিয়ে ফেলে দেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...