Trending Now

সাভার থানার পুকুরে ডুবে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Date:

সাভারঃ ঢাকার   সাভার মডেল থানার পুকুরে সাঁতার কাটতে  গিয়ে নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পরে তুষিন   নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ৫ টার দিকে সাভার মডেল থানার পুকুর থেকে ডুবুরি দলের সদস্যরা ওই শিক্ষার্থীরা মরদেহ উদ্ধার করে।

নিহত কলেজ শিক্ষার্থী -আব্দুল্লাহ নেওয়াজ তুষিন সাভার পৌর এলাকার৩নং ওয়ার্ড নূর  ইসলামের ছেলে। সে সাভার কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নৌবাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসে। পরে দুপুর দিকে সে মডেল থানার পুকুরে একাই নেমে পানিতে তলিয়ে যায়। এসময় থানার ঘাটে দুই শিশু আব্দুল্লাহকে তলিয়ে যেতে দেখে পুলিকে খবর দেন।

টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ডুবুরি দলের চারজন প্রায় আধা ঘন্টা চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে । সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বলেন,ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা প্রায় আধাঘন্টা চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, সাঁতার শেখার জন্য আব্দুল্লাহ একাই এসেছিল । তবে ঘটনাটি আরও তদন্ত করা হবে বলে জানান পুলিশরে কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...