Trending Now

সাদের অনুসারী মোয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে

Date:

সংলাপ প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মোয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন তার রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান।

মোয়াজ বিন নূর (৪০) ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি তাবলীগ জামাতের সাথী এবং মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মুখপাত্র।

রাজধানীর নিকুঞ্জ এলাকার ওমর ইবনে খাত্তাব মাদরাসার অধ্যক্ষ মোয়াজ বিন নূরকে গত শুক্রবার ভোরে পুলিশ গ্রেপ্তার করে।

ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর রাতে বিবদমান দুপক্ষের হামলা-সংঘর্ষে তিন জন নিহত হন।

এ ঘটনায় মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।

মামলায় মাওলানা সাদের ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার পাঁচ নম্বর আসামি মোয়াজ বিন নূর।

ওসি আরও বলেন, শুক্রবার গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।

পরে রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোয়াজ বিন নূরকে আদালতে হাজির করে। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

তবে আদালতে শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...