Trending Now

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জে সিদ্ধান্ত থেকে সরে এলো গ্রামীণফোন

Date:

সংলাপ ডেস্ক : দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন মুঠোফোন রিচার্জে সর্বনিম্ন সীমা ৩০ টাকা করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে। আগের মতো সর্বনিম্ন ২০ টাকাই রিচার্জ করা যাবে। অপারেটরটি বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গতকাল মঙ্গলবার গ্রামীণফোনের অ্যাপ মাইজিপিতে দুপুরের দিকে একটি বার্তা দেখাচ্ছিল, ১০ জানুয়ারি থেকে রিচার্জের সর্বনিম্ন পরিমাণ ৩০ টাকা হবে; যদিও সন্ধ্যার দিকে সে বার্তা আর অ্যাপে দেখা যায়নি।

গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। বিষয়টি নিয়ে গ্রামীণফোনের কাছে জানতে চাইলে হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার বিষয়টি এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...