Trending Now

সরকারি মেডিকেল কলেজে ভর্তির সময়সীমা বাড়ল

Date:

সংলাপ ডেস্ক

সারাদেশে সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্যশিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

স্বাস্থ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ভর্তি কমিটির গত ২ ফেব্রুয়ারি বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা ১৫ ফেব্রুয়ারি কার্যালয় চলা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে মেডিকল কলেজে ভর্তি পরীক্ষা হয় গত ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি উত্তীর্ণদের ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭২ জন নির্বাচিত হন, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জন রয়েছেন।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...