Trending Now

সব দল’ নির্বাচনে যুক্ত হবেঃ গোয়েন লুইস

Date:

সংলাপ প্রতিবেদক

আগামী সংসদ নির্বাচনে ‘সব দল’ অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

তিনি রোববার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

“এই নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি, সব দল এই নির্বাচন যুক্ত হবে।

গোয়েন লুইস বলেন, “আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে।”

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এর মধ্যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থি ছয়দল।

এ অবস্থায় বিএনপি মনে করছে, নির্বাচন বাধাগ্রস্ত করার করার ‘ষড়যন্ত্র’ চলছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন গোয়েন লুইস।

সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠক হয়। গোয়েন লুইসের সঙ্গে ছিলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের সিনিয়র হিউম্যানরাইটস অ্যাডভাইজার হুমা খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও ছিলেন সে বৈঠকে।

বৈঠকের পরে আমীর খসরু জাতিসংঘের আবাসিক সমস্বয়কারী গোয়েন লুইসকে নিয়ে সংবাদ ব্রিফিংয়ে আসেন।

গত সাপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে বিশেষ সম্মেলনের কথা তুলে ধরে গোয়েন লুইস বলেন, “রোহিঙ্গা সমস্যার সমাধান খুবই চ্যালেঞ্জিং।”

বিএনপি নেতা আমীর খসরু বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে- বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জাতিসংঘের যে একটা প্রতিশ্রুতি এবং গণতান্ত্রিক ব্যবস্থা আনতে গেলে যে গণতান্ত্রিক কর্মকাণ্ড চর্চা, একে অপরের সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

তিনি বলেন, “আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে। এই মুহুর্তে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে গেলে নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে… এটাকে কীভাবে সফলভাবে আমরা সমাপ্ত করতে পারি, সেটা আলোচনা হয়েছে।”

রোহিঙ্গা প্রত্যাবাসন এবং কক্সবাজারে তাদের সমস্যা সম্পর্কে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “রোহিঙ্গাদের যে কক্সবাজারে অবস্থান, তাদের আগামী দিনের ভবিষ্যৎ… যতদিন তাদের প্রত্যাবাসন করা না যায়, ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘ তার সমর্থন ব্যক্ত করেছে, এটাকে আমরা কীভাবে আরো উন্নততর করতে পারি, ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তা নিয়ে আলোচ

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির অবদানের কথা স্মরণ করে আমীর খসরু বলেন, “আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েনকে, বিগত দিনে স্বৈরাচারবিরোধী যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে সেখানে জাতিসংঘের পক্ষ থেকে তিনি (গোয়েন লুইস) গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে তার যে অবদান সেটাকে আমরা স্বীকৃতি দিতে চাই, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

(তথ্য সূত্র বিডি নিউজ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...