Trending Now

সদরঘাটে লঞ্চ দূর্ঘটনা ; দুই লঞ্চের রুট পারমিট বাতিল, তদন্ত কমিটি গঠন

Date:

সংলাপ ডেস্ক : রাজধানীর সদরঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পাশাপাশি ঘটনা সংশ্লিষ্ট দুই লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটির আহবায়ক করা হয়েছে বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলামকে। সদস্য হিসেবে কমিটিতে আছেন নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন। 

এর আগে, বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে সদরঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের রশি ছিঁড়ে নারী-শিশুসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।  

নৌ-পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা-ভোলা রুটের লঞ্চ এমভি তাশরিফ-৪ এ উঠছিলেন যাত্রীরা। এ সময় এমভি ফারহান নামের আরেকটি লঞ্চ তাশরিফে ধাক্কা দেয়। এই ধাক্কায় লঞ্চের রশি ছিঁড়ে নদীতে পড়ে যান লঞ্চে উঠতে থাকা পাঁচ যাত্রী। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এ ছাড়া, গুরুতর আহত দুই জনকে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর এমভি ফারহান ও এমভি তাসরিফ-৪ এর রুট পারমিট বাতিল করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংস্থাটির নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...