Trending Now

শিক্ষার্থীদের জমায়েতে মুখর শহীদ মিনার

Date:

ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের বিপুল জমায়েত দেখা গেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ছাত্র-জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দীয় শহীদ মিনারে সমাবেত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে দেখা যায়, কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকায়  বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ছাত্র-জনতা আলাদা ব্যানার নিয়ে শহীদ মিনারে হাজির হয়েছেন। তাদের জমায়েতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢল নেমেছে মানুষের। ঢাকার বাইরে থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে সকাল থেকে শহীদ মিনারে ও আশপাশে অবস্থান করতে দেখা গেছে।

‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘একটা একটা খুনি ধর, ধইরা ধইরা বিচার কর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা মঙ্গলবার ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া শুরু করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছোট ছোট মিছিলও করেছে সারা দেশে থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিট। মধ্যরাত থেকেই শহীদ মিনার এলাকায় পুরোপুরি প্রস্তুতি নিতে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচিতে সারা দেশের দেড় থেকে প্রায় আড়াই লাখ মানুষের সমাগম হবে। যে কারণে বিশাল এ আয়োজনের জন্য সাউন্ড সিস্টেম প্রস্তুতির কাজ শুরু হয় সোমবার সন্ধ্যা থেকেই।

মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনার এলাকায় চুড়ান্তভাবে সাউন্ড চেকিং, ক্যামেরা স্থাপন, ডিজিটাল মনিটর স্থাপনের কাজ চুড়ান্ত করতে দেখা গেছে।

প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জুলাই অভ্যুত্থান নিয়ে কিছু প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। 

সোমবার রাতে সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির দফায় দফায় বৈঠক ও নানা নাটকীয়তার পর গভীর রাতে সংবাদ সম্মেলন করে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার শহীদ মিনারে পূর্ব-ঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে না বলেও জানানো হয়। তবে, মার্চ ফর ইউনিটি কর্মসূচি যোগ দিতে সারা দেশের ছাত্র জনতা ও সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...