Trending Now

শিক্ষা মন্ত্রনালয়ের অফিস সহায়কের বিরুদ্ধে কলেজ শিক্ষকদের ঘূষ ও দূর্ণীতির অভিযোগ

Date:

সংলাপ প্রতিবেদক

শিক্ষা মন্ত্রনালয়ের আইন শৃংখলা বিভাগের অফিস সহায়ক সোহেলের বিরুদ্ধে একাধিক ঘূষ ও দূর্ণীতির অভিযোগ পাওয়া গেছে । জানাযায়, শিক্ষা মন্ত্রনালয়ে বিভিন্ন কলেজ শিক্ষকদের বিরুদ্ধে নামে বে নামে অভিযোগ জমা দিয়ে এসব অভিযোগের প্রেক্ষিতে চাকুরিচ্যুত করার ভয় দেখিয়ে সরকরি কলেজ শিক্ষকদের নিকট বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ঘূষের টাকা নিয়ে থাকেন সোহেল । তার বিরুদ্ধে কোন শিক্ষক ভয়ে মূখ খুলেন না কারন সে যে কাউকে মন্ত্রনালয়ের অসাধু কর্মকর্তাদের সহায়তায় শিক্ষকদের বদলী সহ নানান হয়রানির করে থাকে । নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কলেজ শিক্ষক জানান,আমার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অযুহাতে সে প্রায় টাকা চায় সম্প্রতি এ ব্যাপারে বিষয়টি লিখিত ভাবে মন্ত্রনালয়কে অবহিত করলে সে আমাকে মোবাইলে দেখে নেওয়ার হুমকি দেয় । সূত্রে জানাযায়,শিক্ষা মন্ত্রনালয়ের তদন্ত বিভাগের উপ সচিব শাহিনা পারভীন মন্ত্রনালয়ের গোপন তথ্য পাস কারার অভিযোগে ইতিমধ্যে অফিস সহায়ক সোহেলকে শোকজ করা হয়েছে বলে জানাগেছে তবে এ ব্যাপরে জানতে চাইলে শাহীনা পারভীন প্রতিবেদকে এড়িয়েযান । সোহেলের বিভিন্ন দূর্ণীতি বিষয়ে শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাইফুর রহমানের সাথে কথা বল্লে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় তথ্যাদী প্রেরন স্বাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন । উল্লেখ্যযে, মন্ত্রনালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে অফিস সহায়ক সোহেলের বিরুদ্ধে দৈনিক সংলাপ প্রেতিবেদন প্রকাশ করলেও কার্যত কোন ব্যাবস্থা নেয়নি কর্তৃপক্ষ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...