Trending Now

শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণে সাড়ে তিন গুণ টাকা বেশি খরচ করা হয়েছে : উপদেষ্টা এএফ হাসান আরিফ

Date:

বিশেষ সংবাদদাতা : ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে সাড়ে তিন গুণ বেশি খরচ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দিতে আরও প্রায় এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান উপদেষ্টা।

বিশেষজ্ঞদের মতে, ভারতে ৭ হাজার কোটিতে টার্মিনাল নির্মাণ হলেও বাংলাদেশে ব্যয় হচ্ছে ২৫ হাজার কোটি টাকা। রাজধানীর একটি হোটেলে অ্যাভিয়েশন বিষয়ক সংবাদিকদের সংগঠন এটিজেএফবির এক আলোচনা সভায় এ অভিযোগ তোলা হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, নির্মাণ কাজে দুর্নীতি হয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করা হবে।

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বছর চালু হচ্ছে না তার কার্যক্রম । এতিমধ্যে উঠে এসেছে টার্মিনালের নির্মাণকাজে দুর্নীতির নানা অভিযোগ।

অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টদের দাবি, নিম্নমানের সরঞ্জাম অখ্যাত ব্র্যান্ডের যন্ত্রপাতি ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে প্রকল্পে। মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। অথচ এর সাড়ে তিনগুণ কম খরচে ভারতের বেঙ্গুলুরু ক্যাম্পাগাউড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হয়েছে। সেখানে খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকা।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে এটিজেএফবির আলোচনা সভায় কথা বলেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ।

বেসরকারি এয়ারলাইনসগুলোর জোট এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের (এওএবি) মহাসচিব মফিজুর রহমান বলেন, ‘রূপপুর পারমাণবিক প্রকল্পের বালিশকান্ড থার্ড টার্মিনালে ঘটেনি, এমনটি ভাবা বাস্তবতাকে অস্বীকার করা। জাপান এবং কোরিয়া যেহতু এই প্রকল্পের মুল ঠিকাদার তাই এখানে দুর্নীতি হয়নি এমন আত্মতুষ্টির সুযোগ নেই।

এভিয়েশন বিশেষজ্ঞ এ টি এম নজরুল ইসলাম বলেন, ‘নিম্নমানের জিনিস দেওয়া হয়েছে, কি হয়নি এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। যদি এটা হয়ে থাকে, যারা করেছে অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। তিনি জানান, বিমান ও সিভিল অ্যাভিয়েশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...