Trending Now

শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

Date:

বিশেষ প্রতিবেদন : রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারওয়েজের ওই যাত্রীর কাছ থেকে ৮ কেজি ২১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দার বিশেষ টিম।

বুধবার (২০ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মঙ্গলবার রাতে রেখা পারভীন নামে এক যাত্রীকে তল্লাশি করে তার সাদা হ্যান্ড ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়।

গণনা করে ৬৯টি স্বর্ণবার, একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...