Trending Now

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৭০

Date:


সংলাপ ডেস্ক : গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে মারাত্মক হামলা ছিল এটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, হামলার সময় অনেক পরিবার ওই এলাকায় ছিল। সেই হিসাবে হতাহতের সংখ্যা ‘আরও বাড়তে পারে।’ কয়েক ডজন আহত ব্যক্তিকে মাগাজি থেকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গভীর রাতে হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ব্লক ধ্বংস হয়েছে।

গাজার এক বাসিন্দা জানিয়েছেন, তিনি তার মেয়ে এবং নাতি-নাতনিকে হারিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সবাই টার্গেট। বেসামরিকদের টার্গেট করা হয়েছে। কোনো নিরাপদ জায়গা নেই। তারা আমাদের গাজা শহর ছেড়ে চলে যেতে বলেছে – এখন আমরা মারা যাওয়ার জন্য মধ্য গাজায় এসেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...