Trending Now

রোনালদিনহো এখন ঢাকায়

Date:

স্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ে শুরুতেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ঢাকা এসেছিলেন। আর বুধবার বাংলাদেশে এসেছেন ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে শিরোপা জয়ী রোনালদিনহো। টি শার্ট, মাথায় ক্যাপ পরে পেছনে ব্যাগ নিয়ে বিকালে ঢাকায় নেমে হোটেলে ঢোকেন ব্রাজিলিয়ান সাবেক তারকা।

রোনালদিনহো মূলত কলকাতা থেকে এসেছেন। সেখানে ছিলেন দুই দিন। অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। রাতে হোটেলে আমন্ত্রিত ১০০ অতিথিদের মাঝে আলাদা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ অন্যান্যের থাকার কথা রয়েছে। মার্তিনেজের ঢাকা সফরের দিন জামাল বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকলেও তার দেখা পাননি। এনিয়ে হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। তবে এবার রোনালদিনহোর বেলায় তেমনটা হচ্ছে না।

জামাল আগেই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যিনি রোনালদিনহোকে আনবেন ঢাকায়, তিনি আমাকে ফোন করেছেন। উনি আমাকে আর সালাউদ্দিন ভাইকে (বাফুফে সভাপতি) চাইছেন। অবশ্যই আমি আমার অন্যতম একজন আইডল খেলোয়াড়ের সঙ্গে দেখা করবো। ২০০২ যখন প্রথমবার বিশ্বকাপ দেখি টিভিতে, তখন থেকেই তিনি আমার আইডল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...