Trending Now

রাশিয়ার বিরুদ্ধে পাঁচ শতাধিক নতুন নিষেধাজ্ঞা

Date:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে পাঁচ শতাধিক নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ আগ্রাসন এবং বিরোধী নেতা আলেক্সি নাভালনির হেফাজতে মৃত্যুর ঘটনায় শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো নাভালনির কারাবাস এবং রাশিয়ার যুদ্ধযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে।

তিনি বলেছেন, ‘দুই বছর আগে, তিনি ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন। পুতিন যদি এর মৃত্যু ও ধ্বংসের মূল্য পরিশোধ না করেন তবে তিনি চালিয়ে যাবেন।’

বৃহস্পতিবার মার্কিন উপ-অর্থমন্ত্রী ওয়ালি অ্যাডেইমো রয়টার্সকে বলেছিলেন, এই নিষেধাজ্ঞাগুলো অন্যান্য দেশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কার্যকর করা হবে। রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্স এবং তৃতীয় দেশের কোম্পানিগুলোকে লক্ষ্য করে এগুলো আরোপ করা হয়েছে। ওয়াশিংটন যুদ্ধ এবং বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে জবাবদিহি করতে চায়। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংহতি ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ২০০ সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। এদের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সংগ্রহে সহায়তা করা বা ইউক্রেনীয় শিশুদের অপহরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...