Trending Now

রামপুরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Date:

বিশেষ প্রতিবেদন: নয় দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রামপুরার আফতাবনগরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১০টার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক আন্দোলনকারী বিক্ষোভ শুরু করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল আইডিয়ালের শিক্ষার্থীরা এতে অংশ নেন। 

আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে’, ‘আমার ভাই জেলে কেন’, ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’ বলে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, গত জুন মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন এই ছাত্র নেতারা।

শুক্রবারও তারা সারাদেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...